আপনি যদি মুক্তপাঠ থেকে কোন কোর্স করতে চান তাহলে সেটা আপনি কিভাবে করবেন অর্থাৎ,
![]() |
| মুক্তপাঠ অনলাইন কোর্স |
মুক্তপাঠে কোর্স করার নিয়ম সম্পর্কে যদি আপনি জানতে চান তবে আজকের লেখাটি আপনার জন্য।
মুক্তপাঠ
কি?
মুক্তপাঠ ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি অনলাইনে মাধ্যমে যেকোনো ধরনের কোর্স কমপ্লিট করতে পারবেন।এটি একটি ই লার্নিং প্লাটফর্ম।আপনি আপনার দক্ষতা যদি বৃদ্ধি করতে চান তবে আপনি এই প্লাটফর্ম থেকে বিভিন্ন বিষয়ের উপরে কোর্স কমপ্লিট করে আপনার জ্ঞান বা আপনার দক্ষতা বাড়িয়ে তুলতে পারেন।
আপনি যদি একজন স্টুডেন্ট কিংবা একজন চাকরিজীবী অথবা একজন ব্যবসায়ী কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এখানে প্রত্যেকটা ক্যাটাগরির মানুষের জন্য বিভিন্ন রকমের কোর্স রয়েছে। আপনি যে কাজটি শিখতে চান সেই টপিক লিখে সার্চ অপশনে সার্চ করলে সেই রিলেটেড অনেক কোর্স পাবেন না আপনি সেই কোর্সগুলো করার মাধ্যমে আপনার দক্ষতা অনেক বাড়িয়ে তুলতে পারবেন খুব সহজেই।
মুক্তপাঠ থেকে অনলাইনের মাধ্যমে যে সকল কোর্সগুলো করতে পারবেনঃ
মুক্তপাঠ ওয়েবসাইটের মধ্যে বর্তমানে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২২ বিষয়ভিত্তিক অনলাইন এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে।বাংলাদেশের যে সকল শিক্ষকগণ রয়েছে তাদের জন্য এই কোর্সগুলো অনেক কার্যকরী।তাছাড়া ও মুক্তপাঠে কোর্স করার জন্য ১২টি ক্যাটাগরির মধ্যে প্রায় ২০০ এর উপরে কোর্স রয়েছে।আপনার যে কোর্স টি করা দরকার আপনি সেটা মুক্তপাঠ ওয়েবসাইটের মধ্যে লগইন করে করতে পারবেন।
মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার নিয়ম
মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার জন্য সবার প্রথমে আপনাকে https://muktopaath.gov.bd
এই ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করতে হবে। ওয়েবসাইটের হোম পেজ থেকে আপনি লার্নার অপশন সিলেক্ট করে নিবেন তারপরে “ফ্রি রেজিস্ট্রেশন করুন”যে অপশনটি পাবেন সেখানে ক্লিক করবেন।
| মুক্তপাঠে কোর্স করার নিয়ম |
তারপর এখানে আপনি আপনার নাম আপনার পেশা, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করার কাজটি সম্পন্ন করবেন।মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি করতে আসবে এবং সেই ওটিপি কোড দিয়ে আপনার একাউন্ট ভেরিফাই করে নিতে হবে।
| মুক্তপাঠ অনলাইন কোর্স |
mukto পাঠের মধ্যে যেসকল কোর্সগুলো রয়েছে সেগুলো যদি আপনি করতে চান তবে অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এবং তারপর সেই অ্যাকাউন্টের মধ্যে লগইন করে কোর্সগুলো করা লাগবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে- muktopaath – এই লিংকের মধ্যে প্রবেশ করতে হবে।
লার্নার অপশনে ক্লিক করবেন, লার্নার অপশনে ক্লিক করার পরে আপনারা আরো অনেকগুলো অপশন দেখতে পাবেন সেখানে থেকে আপনি একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য যে সকল তথ্যগুলো দিবেন তা হচ্ছে, আপনি যদি কোর্স করে থাকেন তাহলে আপনার নাম দিবেন।শিক্ষক যদি হয়ে থাকেন তাহলে, জাতীয় শিক্ষাক্রমে আপনার যে নাম রয়েছে কিংবা এনআইডি কার্ডের মধ্যে যে নাম রয়েছে সেই নাম দেওয়ার চেষ্টা করবেন।
আপনার বর্তমান পেশা সিলেক্ট করবেন।আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অনুযায়ী আপনার নামটি ইংরেজিতে ফিলাপ করবেন।লিঙ্গ নির্বাচন করবেন। আপনার একটি অ্যাক্টিভ মোবাইল ফোন নাম্বার অথবা একটি ইমেইল এড্রেস দিবেন। তারপরে আপনি একটি পাসওয়ার্ড টাইপ করে বসিয়ে দিবেন। যে কোর্সটি কমপ্লিট করবে তার কোন ধরনের প্রতিবন্ধিতা রয়েছে কিনা সেটা সিলেক্ট করে দেবেন।সবকিছু করা হয়ে গেলে ফ্রি রেজিস্ট্রেশন বাটন পাবেন সেখানে ক্লিক করবেন।
রেজিস্ট্রেশন অপশনটির ওপরে ক্লিক করার পরে আপনার মোবাইল ফোন নাম্বারে একটি otp কোড যাবে সেটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তারপর otp বসানোর পরে ভেরিফাই করে নিতে হবে।ভেরিফাই করা হয়ে গেলে আপনি আপনার একাউন্টের মধ্যে লগইন করতে পারবেন এবং আপনি আপনার একাউন্ট থেকে যেকোনো ধরনের কোর্সের মধ্যে জয়েন করতে পারবেন।
মুক্তপাঠে লগ ইন করার নিয়ম
মুক্তপাঠের মধ্যে লগইন করার জন্য আপনাকে
muktopath.gov.bd ওয়েবসাইট থেকে লগইন অপশনটির মধ্যে যেতে হবে।আপনাকে রেজিস্ট্রেশন করা মোবাইল ফোন নাম্বার অথবা ইমেইল আইডি লিখে দিতে হবে।
| মুক্তপাঠে লগ ইন করার নিয়ম |
মোবাইল ফোন নাম্বার অথবা ইমেইল আইডি যেটা মাধ্যমে আপনি একাউন্ট করেছিলেন সেটি টাইপ করে বসিয়ে দেওয়ার পরে আপনি আপনার একাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে নিচে দেখবেন লগইন নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন।
আর তাহলে কিছুক্ষণ লোড নিয়ে আপনার একাউন্টের মধ্যে লগইন হয়ে যাবে এবং এরপর আপনি যে কোন কোর্সের মধ্যে জয়েন করতে পারবেন।
মুক্তপাঠে কোর্স করার নিয়ম
কোর্স করার জন্য সবার প্রথমে আপনাকে একাউন্ট করে নিতে হবে এবং একাউন্টের মধ্যে লগইন করে আপনার প্রোফাইল অপশন থেকে প্রয়োজনীয় তথ্যগুলো আপডেট করে দিতে হবে।আপনি সার্চ অপশন থেকে যে কোর্স কমপ্লিট করতে চান সেই কোর্সের নাম লিখে সার্চ করবেন।আপনার Employee ID ও জন্ম তারিখ দিয়ে এনরোল করবেন আর তাহলেই আপনি মুক্তপাঠ থেকে যে কোন কোর্স করতে পারবেন
বর্তমানে এখন শিক্ষকদের জন্য জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ভিত্তিক কোর্স যদি করতে চায় তাহলে শিক্ষকদের শিক্ষা বোর্ডের নিবন্ধনকৃত এমপ্লয়ি আইডি দরকার হবে।
আমাদের শেষ কথা
তাহলে আজকে আর্টিকেল থেকে আপনারা মুক্তপাঠে কোর্স করার নিয়ম (মুক্তপাঠ অনলাইন কোর্স) সম্পর্কে জানতে পারলেন।আর এরকম বিভিন্ন প্রযুক্তি বিষয়ক তথ্য জানার জন্য আমাদের সাথেই থাকবেন।
