চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

আমাদের আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন। 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (chittagong university circular 2024)


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে ২০২৪ সালের মার্চ মাসের ২ তারিখ থেকে। ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এই বছরের ভর্তি পরীক্ষা শুরু করা হবে। শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুইটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।চট্টগ্রাম বিভাগের সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগেও পরীক্ষা নেওয়া হবে। এই বিভাগের কেন্দ্র হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।বুধবার (১৩ ডিসেম্বর) বিষয়টিকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক ডিন।


জানা গিয়েছে যে, ২ মার্চ (এ) ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার মাধ্যমে চবির ভর্তি পরীক্ষা  শুরু করা হবে। তারপরে ৮ মার্চ (বি) ইউনিট, ০৯ মার্চ (সি) ইউনিট এবং ১৬ মার্চ অনুষ্ঠিত করা হবে (ডি) ইউনিটের পরীক্ষা।(বি)-১ উপ- ইউনিটের ভর্তি পরীক্ষা  অনুষ্ঠিত হবে আর ৩ মার্চ ও (ডি)-১ হবে ৪ মার্চ।(বি) ইউনিটের -১ এর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং (ডি)-১ এর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ ও ১১ মার্চ। গত বছরের থেকে আবেদনের ফি  আরো বেশি বাড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এইবারে আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে ৯০০ টাকা।


আবেদন করার কার্যক্রম শুরু হবে ৪ জানুয়ারি দুপুর সাড়ে ১২টা থেকে। আর এই কার্যক্রম চলতে থাকবে ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অনলাইনের মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ হল ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন