আমাদের আজকের আর্টিকেল থেকে আপনারা গ্রাফিক্স ডিজাইন কোর্স কিভাবে করবেন এই বিষয় সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন।
![]() |
| গ্রাফিক্স ডিজাইন কোর্স |
আপনি যদি একদম বিনামূল্যে কোন টাকা খরচ না করে গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখতে চান তাহলে সেটা কিভাবে শিখবেন অনলাইনের মাধ্যমে এবং কোথা থেকে শিখবেন কোন প্রতিষ্ঠান থেকে সেগুলো আপনার জন্য ভালো হবে বা অনলাইন ব্যবহার করে আপনি কিভাবে ফ্রিতে শিখতে পারবেন এই সকল টেকনিকগুলো নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব।
গ্রাফিক্স ডিজাইন কোর্স
আপনি যদি অনলাইনে মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন এর কাজ করে একজন ফ্রিল্যান্সার হিসেবে মার্কেটপ্লেসে কাজ করে ঘরে বসে,টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে সবার প্রথমে গ্রাফিক্স ডিজাইন এর কাজটা শিখে নিতে হবে।
গ্রাফিক্স ডিজাইনের কাজ শেখার জন্য আপনি ইউটিউব ব্যবহার করতে পারেন।ইউটিউবে আপনি যদি গিয়ে সার্চ অপশনে গ্রাফিক্স ডিজাইন কোর্স কিংবা গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল লিখে সার্চ করেন তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে সমস্ত কোর্স গুলো রয়েছে সেগুলো আপনি পেয়ে যাবেন আপনি সেই ভিডিও গুলো একটা একটা করে দেখার মাধ্যমে কিন্তু ডিজাইনের কাজগুলো শিখতে পারবেন।
যাদের গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে অনেক অভিজ্ঞতা রয়েছে তারা মূলত youtube চ্যানেল
খুলে তাদের জ্ঞানগুলো ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও করে শেয়ার করে থাকে। গ্রাফিক্স ডিজাইন কাজের সম্পর্কে যারা অনেক অভিজ্ঞ যাদের অনেক বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের চ্যানেলের ভিডিওগুলো ফলো করতে পারেন,তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন এর কাজটি আস্তে আস্তে শিখে নিতে পারবেন।
গুগল ব্যবহার করতে পারেনঃ
আপনি গুগলে গিয়ে যদি গ্রাফিক ডিজাইন কোর্স কিংবা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড টপিক নিয়ে সার্চ করেন,তাহলে সেই বিষয়ের উপরে অনেক আর্টিকেল পাবেন আপনি সেই সমস্ত আর্টিকেল গুলো পড়ার মাধ্যমে কিন্তু গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন।
মূলত এই আর্টিকেল গুলো লিখে থাকে যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে তারা, আপনি যদি গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখতে চান তবে অবশ্যই আপনি google এ গিয়ে যে টপিকটি শিখতে চান সেটি নিয়ে সার্চ করবেন তাহলে অনেক লেখা পাবেন সেগুলো পরে আপনি ধারণা নিতে পারবেন এবং আপনি নিয়মিত ভাবে প্র্যাকটিস করতে থাকবেন যত বেশি পরিমাণে প্র্যাকটিস করবেন যত বেশি পরিমাণে কিন্তু আপনি কাজটি ভালোভাবে শিখতে পারবেন।
আপনি যদি টাকা দিয়ে শিখতে চান তবে সেক্ষেত্রে অফলাইনে শিখতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন কোর্স করিয়ে থাকে আপনি তাদের কাছ থেকে গ্রাফিক্স ডিজাইনের কাজটি শিখে নিতে পারেন। তিন মাস কিংবা ছয় মাসের একটি কোর্স কমপ্লিট করার মাধ্যমে আপনি গ্রাফিক্স ডিজাইন এর কাজ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে যাবেন এবং নিয়মিতভাবে আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনি পরিপূর্ণভাবে কাজ শিখতে পারবেন।
আপনি যদি অফলাইনে কোর্স করেন কোন প্রতিষ্ঠান থেকে তাহলে আপনাকে একজন মেন্টর গাইড করবে কোন সমস্যা হলে আপনি তার সঙ্গে শেয়ার করতে পারবেন এবং সে আপনার সমস্যাটি সমাধান করে দিতে পারবে।কিন্তু আপনি যদি অনলাইনে মাধ্যমে ফ্রিতে ইউটিউব কিংবা গুগল এর মাধ্যমে অথবা যে সকল ওয়েবসাইটের মধ্যে ফ্রিতে কোর্স করানো হয়ে থাকে সেখান থেকে শিখেন তাহলে আপনি সাপোর্ট পাবেন না অর্থাৎ সবকিছু আপনাকে নিজেকেই রিসার্চ করে শেখা লাগবে।
কোন সমস্যা যদি পড়েন তাহলে আপনাকে ইন্টারনেটের মাধ্যমে রিসার্চ করে সমস্যার সমাধান করা লাগবে। আপনি টাকা দিয়ে কোর্স করলে এই সুবিধাটাই পাবেন একজন মেন্টরের কাছ থেকে যেকোনো সমস্যা হলে তার সাপোর্ট পাবেন এছাড়া আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে সময় থাকে কাজ শেখার জন্য তাহলে আপনি ইউটিউব কিংবা গুগলে সার্চ করে অথবা অনলাইনে বিভিন্ন ফ্রি কোর্স করানো হয়ে থাকে সেগুলো করার মাধ্যমে আস্তে আস্তে কাজটি শিখতে পারেন।
