আপনি যদি ফেসবুকের মাধ্যমে ব্যবসা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার একটি ফেসবুক বিজনেস ম্যানেজার একাউন্ট থাকতে হবে।
![]() |
| How to create a facebook business manager account |
আর একটি ফেসবুক বিজনেস ম্যানেজার একাউন্ট কিভাবে খুব সহজে করতে পারবেন সেই বিষয়টি সম্পর্কে আজকে জানতে পারবেন।
How to create a facebook business manager account
ফেসবুক বিজনেস
ম্যানেজার একাউন্ট
করার জন্য
সবার প্রথমে
আপনাকে আপনার
ফেসবুক একাউন্টের
মধ্যে লগইন
করে নিতে
হবে।আপনি
যে অ্যাকাউন্ট
দিয়ে ফেসবুক
বিজনেস ম্যানেজার
অ্যাকাউন্ট খুলবেন
সেই অ্যাকাউন্টের
মধ্যে লগইন
করবেন।
Read More:Free freelancing course in Bangladesh
অবশ্যই সব সময় চেষ্টা করবেন আপনার অরিজিনাল যে ফেসবুক প্রোফাইল হয়েছে সেটির মাধ্যমে ফেসবুক বিজনেস ম্যানেজার একাউন্ট খোলার জন্য।আপনি যদি ফেক আইডি দিয়ে ফেসবুক বিজনেস ম্যানেজার খুলতে চান তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন।
![]() |
| How to create a facebook business manager account |
যেমন মনে করেন আপনি যে আইডি দিয়ে খুললেন সেই আইডিটা যদি নষ্ট হয়ে যায়। তখন কিন্তু আপনি আর ওই বিজনেস ম্যানেজার একাউন্ট পুনরুদ্ধার করতে পারবেন না,সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রবলেমের মধ্যে পড়া লাগবে তাই সবসময় চেষ্টা করবেন আপনি অরিজিনাল আইডি দিয়ে বিজনেস ম্যানেজার খোলার জন্য।
Read More:মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো
যাইহোক, বিজনেস ম্যানেজার হল এমন একটা টুলস, যেটার মাধ্যমে আপনি সকল কিছু ম্যানেজ করতে পারবেন।বিজনেস ম্যানেজার করার পরে আপনি যদি বিজ্ঞাপন দিতে চান ফেসবুকে তাহলে অবশ্যই আপনাকে অ্যাড একাউন্ট তৈরি করে নিতে হবে।
Read More:ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে করতে হয়
একটা বিজনেস ম্যানেজার একাউন্ট থেকে আপনি অনেকগুলো এড একাউন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন।আপনি যদি ফেসবুকে বিজ্ঞাপন দিতে চান তাহলে অবশ্যই আপনি একটি ফেসবুক পেজ থাকতে হবে যেটা দিয়ে আপনি বিজ্ঞাপন দিবেন।ফেসবুক বিজনেস পেজে হতে পারে কিংবা আপনার পার্সোনাল পেজ হতে পারে সেটা কোন ব্যাপার নয়, হয়তোবা আপনি চাইলে আপনার Client এর পেজ নিয়েও কাজ করতে পারেন।
ফেসবুক বিজনেস ম্যানেজার একাউন্ট করার জন্য আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে ফেসবুক বিজনেস ম্যানেজার।এই লেখাটা লিখে সার্চ করার পরে আপনারা সবার প্রথমে যে ওয়েবসাইট পাবেন সেই লিঙ্কের মধ্যে প্রবেশ করবেন।
তারপর আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার একাউন্ট করার জন্য ক্রিয়েট বিজনেস ম্যানেজার একাউন্ট নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করবেন, আর তারপরে আপনার সামনে একটি ফরম আসবে এবং সেই ফরমের ভিতরে যা চাইবে আপনাকে সেগুলো ফিলাপ করে দিতে হবে।
আপনাকে মূলত তিনটি তথ্য দিতে হবে ফর্মটি মধ্যে, প্রথম অপশনটিতে আপনি আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার একাউন্ট এর নাম কি দিবেন সেটা টাইপ করে বুঝিয়ে দিবেন।
তারপর দ্বিতীয় নাম্বার ঘরে আপনি আপনার নামটি সঠিকভাবে টাইপ করে বসাবেন আপনার ফেসবুকে যে নামটি রয়েছে সেটি বসিয়ে দিবেন।এরপর আপনি আপনার একটি ইমেইল এড্রেস দিবেন যে ইমেইল এড্রেস এর মাধ্যমে আপনি বিজনেস ম্যানেজার একাউন্ট করবেন।
ইমেইল আইডি দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন আর তাহলে আপনার ইমেইল একাউন্টের মধ্যে একটি কনফার্মেশন করার লিংক যাবে এবং সেখান থেকে আপনার ইমেইল আইডিতে ভেরিফাই করে নিতে হবে।
আর এই ভাবে আপনি খুব সহজে একটি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন।ফেসবুক বিজনেস ম্যানেজার একাউন্ট তৈরি করার নেওয়ার পরে আপনি একাউন্ট তৈরি করে নিবেন এবং তারপরে আপনি আপনার পেইজের মাধ্যমে যে কোন পণ্যের প্রচার করতে পারবেন বিজ্ঞাপন দিয়ে।
ফেসবুকের মাধ্যমে আপনি যদি পেজ থেকে বিজ্ঞাপন দিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একটি কার্ড যুক্ত করে নিতে হবে আপনার একাউন্টের মধ্যে যেটার মাধ্যমে ফেসবুক আপনার থেকে টাকা কেটে নিবে।
আপনি যখন বিজ্ঞাপন দিবেন তখন কিন্তু অবশ্যই আপনার টাকা খরচ হবে সেহেতু আপনাকে একটি পেমেন্ট মেথড যুক্ত করে নিতে হবে আপনি পেপালের মাধ্যমে কিংবা মাস্টার কার্ড কিংবা ভিসা Card অর্থাৎ ফেসবুক যে সকল পেমেন্ট মেথড গুলো গ্রহণ করে আপনি সেগুলো যুক্ত করে কিন্তু খুব সহজেই ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারবেন কোন সমস্যা নেই।
পরিশেষে
আশা করি,কিভাবে একটি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং ফেসবুক বিজনেস ম্যানেজার একাউন্ট তৈরি করার পরে আপনি সেটা দিয়ে কিভাবে বিজ্ঞাপন দিতে পারবেন এবং বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার কি কি লাগবে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

