বর্তমান সময় সব থেকে লাভজনক ব্যবসায়ের মধ্যে স্টক ব্যবসা সবথেকে বেশি জনপ্রিয়।বাংলাদেশের তরুণ সমাজের অনেকেই আছে যারা চাকরির পিছনে ছুটির সময় নষ্ট করছে কিন্তু তারা যদি চাকরির পেছনে ছুটির সময় নষ্ট না করে ব্যবসা দাড় করাতে চায় তাহলে অবশ্যই তাদের ব্যবসার দিকে আসা উচিত।
![]() |
| স্টক মালের ব্যবসা আইডিয়া |
ব্যাবসা অনেক লাভজনক।আমাদের ওয়েবসাইট এর মধ্যে প্রতিদিন এরকমের বিভিন্ন ব্যবসার আইডিয়া সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়ে থাকে।আমাদের আজকের আর্টিকেল এর আলোচনার বিষয় হলো, Stock business idea.
স্টক ব্যবসা কি? স্টক ব্যবসা কিভাবে শুরু করবেন?
স্টক বলতে বোঝানো হয় মূলত কোন একটি পণ্য স্টক করে রাখা।একটা সিজনের প্রোডাক্ট স্টক করে রেখে দিয়ে সেটার যখন সিজন থাকে না তখন সেটাকে বেশি দামে বিক্রি করাকেই মূলত স্টক ব্যবসা বলা হয়ে থাকে।
এই ব্যবসা যদি আপনি করতে চান তবে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং এই ব্যবসা থেকে আপনি নগদ বা সাথে সাথে লাভ করতে পারবেন না। আপনার কাছে থাকা মজুদ করা পণ্য গুলো দেখা যাবে যে ৫ থেকে ৬ মাস পরে বাজারে বিক্রি করা লাগতে পারে।এই দীর্ঘ সময় প্রোডাক্টগুলো কিন্তু আপনার কাছে রাখা লাগবে, এবং এই সময়ের মধ্যে কিন্তু আপনি কোন মুনাফা অর্জন করতে পারবেন না।
Read more - নগদ একাউন্ট দেখার নিয়ম
এই ব্যবসা করার সকলের পক্ষে সম্ভব শুধুমাত্র সাধারণ বুদ্ধি খাটিয়ে এবং কখন প্রোডাক্ট বাজারে বিক্রি করা লাগবে এই সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে তবে অবশ্যই আপনি স্টক ব্যবসা শুরু করতে পারেন।সাধারণত ভাবে দেখা যায় যে,স্টক ব্যবসায় ক্ষতির তুলনায় লাভ অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। তাই আপনি যদি চান তবে স্টক ব্যবসা শুরু করে দিতে পারেন।
১.আলুর
স্টক ব্যবসা
আলু হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে এমন একটি প্রোডাক্ট যা বাংলাদেশের প্রায় 90 পারসেন্ট ফ্যামিলির প্রত্যেক দিনের রান্না কাজে ব্যবহার করা হয়ে থাকে। তবে আমাদের বাংলাদেশের কিন্তু সারা বছর আরও চাষ করা হয় না।আমাদের দেশে শীতকালে বাজারে নতুন আলো পাওয়া যায়।অন্য সকল সিজন গুলোতে আলু উৎপাদন করা হয় না।
Read more - ঘরে বসে অনলাইনে আয় করার উপায়
আপনি ইচ্ছে করলে আলু নিয়ে Stock বিজনেস
শুরু করতে পারেন,শীতের সময় অনেক বেশি আলু কিনে মজুদ করে রেখে দিলেন। এরপর যখন আলুর সিজন থাকবে তখন আপনি অনেক কম দামে আলু কিনে রাখতে পারবেন। তারপর যখন আলুর সিজন থাকবে না সেই সময় আপনি আলো গুলোকে বিক্রি করে বেশ ভালো পরিমাণে একটা মুনাফা অর্জন করতে পারবেন।
২.কাপড়ের স্টক ব্যবসা
সাধারণত ভাবে আমাদের দেশে মানুষেরা শীতকালে এবং গরমের সময়ে বেশি পরিমাণে কাপড় কিনে থাকে। শীতকালে আমরা যে সমস্ত কাপড় ব্যবহার করি সেগুলো কিন্তু আমরা গরমের সময় আর ব্যবহার করিনা। একই রকম ভাবে গরমের পোশাক কিন্তু আমরা শীতে ব্যবহার করি না।
Read more - ঘরে বসে মেয়েদের আয় করার ৫টি উপায়
আপনি যদি কাপড়ের স্টক বিজনেস করতে চান তবে সে ক্ষেত্রে আপনি শীতের শেষের দিকে অল্প দামে গার্মেন্টস থেকে কিংবা শীতের যে সমস্ত পোশাক বিক্রি করে এমন দোকান আছে সেখান থেকে জামা কাপড় গুলো অল্প দামে কিনে স্টক করে রেখে দিতে পারেন। এরপরে পরবর্তী বছরে আপনি যখন শীত শুরু হয়ে যাবে তখন সেগুলোকে বেশি দামে বিক্রি করতে পারবেন।
একই রকম ভাবে আপনারা গরমের কাপড় গুলো গরমের শেষের দিকে কিনে স্টক করে রাখবেন, পরবর্তী বছরে যখন গরম আসবে তখন আপনি সেগুলোকে বেশ ভালো দামে বিক্রি করতে পারবেন। এভাবে করেই মূলত আপনি কাপড়ের স্টক ব্যবসা শুরু করতে পারেন।
৩.পেঁয়াজের স্টক ব্যবসা
পেঁয়াজ হলো আলুর মতো একটি চাহিদা সম্পন্ন পণ্য। বাসা বাড়িতে তরকারি রান্না করতে হলে কিন্তু অবশ্যই পেঁয়াজের দরকার হয়,পেঁয়াজ ছাড়া রান্না করা যায় না।
তবে পেঁয়াজ কিন্তু সারা বছর আমাদের দেশে উৎপন্ন করা হয় না,বছরের নির্দিষ্ট একটা সময়ে পেঁয়াজ উৎপাদন করা হয় এবং স্টক ব্যবসায়ীরা এগুলো কিনে তারপর সারা বছর বাজারে বিক্রি করে থাকে।
Read more - ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায়
যখন সিজন থাকবে তখন আপনি পেঁয়াজ কৃষকদের কাছ থেকে স্বল্পমূল্যে কিনে এনে স্টক করে রেখে দিতে পারেন, পরবর্তীতে যখন সিজন শেষ হয়ে যাবে তখন আপনি সেগুলোকে ন্যায্য মূল্যে বাজারে বিক্রি করতে পারবেন এবং বেশ ভাল পরিমানে এটা মুনাফা লাভ করতে পারবেন।পেঁয়াজ যেহেতু অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই এগুলো সংরক্ষণ করার জন্য অবশ্যই আপনাকে নিয়মকানুন মেনে,তারপরে স্টক করে রাখতে হবে।
৪.ধানের স্টক ব্যবসা
আমাদের দেশে প্রত্যেক বছর অনেক পরিমাণে ধান উৎপাদন করা হয়ে থাকে। ধান উৎপাদনের ক্ষেত্রে আমাদের দেশ বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। আমাদের দেশের মানুষের একমাত্র খাবার হলো ভাত, আর ভাত কিন্তু ধান থেকেই আসে।আর সেই জন্যই সারা বছর বাংলাদেশ এবং ভারতে ধানের প্রচুর পরিমাণে চাহিদা থাকে।
আপনি চাইলে ধান নিয়ে স্টক ব্যবসা শুরু করে দিতে পারেন।ধানের সিজনে অল্প টাকায় ধান কিনে এনে তারপর সেগুলিকে স্টক করে রেখে দিতে পারেন, এবং যখন ধানের সিজন চলে যাবে তখন আপনি সেগুলো বেশি দামে অর্থাৎ ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন।ধান কেনার পরে আপনি ধানগুলো সঠিক স্থানে সকল নিয়ম মেনে সংরক্ষণ করে রাখবেন যাতে নষ্ট না হয়ে যায়।
৫.সুপারির স্টক ব্যবসা
আমাদের মধ্যে যারা গ্রামে বসবাস করি তারা কিন্তু সকলে সুপারি চিনি। সাধারণত ভাবে দেখা যায় যে আশ্বিন ও কার্তিক মাসে বাংলাদেশে সুপারি উদ্বোধন করা হয়ে থাকে।এই দুই মাসে উৎপন্ন করা সকল সুপারিশ ছাড়া বছর আমাদের দেশের মানুষের চাহিদা মেটানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে।
আপনি ইচ্ছে করলে সুপারিশ সিজনের কম দামে সুপারি গুলো কিনে তারপরে শুকনো করে মানে টাডি বানিয়ে কিংবা মাটির নিচে সুপারি স্টক করে রেখে দিতে পারেন। তারপরে যখন সুপারির সিজন চলে যাবে তখন আপনি আপনার কাছে থাকা মজুদ করা সুপারি গুলোকে বাজারে বেশি দামে বিক্রি করতে পারবেন খুব সহজেই।
৬/
পেঁয়াজ,
রসুনের
স্টক
ব্যবসা
আমাদের বাংলাদেশের বাজারে পেঁয়াজ রসুনের দাম কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু সকলেরই জানা। যে সময়ে চাহিদার থেকে পণ্যের পরিমাণ কম থাকে কিংবা উৎপাদন কম হয় তখন কিন্তু যেকোনো পণ্যের দাম অটোমেটিক ভাবে বেড়ে যেতে থাকে। ঠিক এরকম ভাবে একই রকম ব্যবহার ঘটেছিল পেঁয়াজের ক্ষেত্রেও। উৎপাদন কম হওয়ার কারণে আকাশচুম্বী দাম হয়ে গিয়েছিল পেঁয়াজের।
একবার চিন্তা করে দেখুন যারা পেঁয়াজ মজুদ করে রেখেছিল তারা কি পরিমানে লাভবান হতে পেরেছে। এই বিষয়টি যে শুধু মাত্র একবার হয়েছে তা কিন্তু নয়। আমাদের দেশে সকল ধরনের প্রোডাক্ট মূলত একবার কিংবা দুইবার উৎপাদন করা হয়ে থাকে। পেঁয়াজ, রসুনের ক্ষেত্রে ও কিন্তু বিষয়টি একই।
Read more - বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা
তবে একটি বিষয় মাথায় রেখে আপনাকে এই ব্যবসাটি পরিচালনা করতে হবে আর তা হলো,পেঁয়াজ রসুন যে পণ্যগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই পচনশীল একটি পণ্য। তাই আপনি যদি বেশি লাভের আশায় অনেকদিন রেখে দেন তাহলে দেখা যাবে লাভ না করে আরো ক্ষতির মুখোমুখি আপনাকে হতে হবে কারণ এগুলো যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনি সেগুলোকে আর বিক্রি করতে পারবেন না,তাই আপনাকে ক্ষতির সম্মুখীন হওয়া লাগবে!তাই এক্ষেত্রে সাবধান থাকবেন। আপনার কিনা দামের থেকে যদি দেখেন মার্কেটে এখন বেশি দাম চলছে তখন আপনাকে এই পণ্যগুলো বিক্রি করে দিতে হবে। বেশিদিন স্টক করে রাখবেন না।
৭/
ডাল
স্টক
ব্যবসা
করে
আয়
ধান, চাল ও গমের মতো ডাল ও আমাদের প্রতিদিন রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে। আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় ডাল অবশ্যই থাকে।ডালের রয়েছে বিভিন্ন রকমের ভ্যারিয়ান্ট মুগ, মসুর, ছোলা, মটর, অড়হর, মাষকলাই, খেসারি এগুলোর ভেতরে অন্যতম।
এক এক এক সিজনে এক এক রকমের ডাল হয়ে থাকে।যার কারণে আপনাদেরকে সময় এবং ডালের প্রয়োজন বুঝে তারপর ডাল মজুদ করতে হবে। উপরে দেওয়া প্রত্যেকটি প্রায় বছরে একবার চাষ করা হয়ে থাকে। তাই মার্কেটে যখন প্রচুর পরিমাণে ডাল পাওয়া যাবে তখন আপনি কম দামে অনেক বেশি পরিমাণে কিনে রেখে মজুদ করে রাখবেন।
তবে এই ব্যবসাটি আপনি যদি পরিচালনা করতে চান তবে অবশ্যই আপনাকে খুচরা পর্যায়ের যে সকল ব্যবসায়ী রয়েছে এবং পাইকারি ব্যবসায়ী সকলের সঙ্গেই পরিচিত হতে হবে। কেননা আপনি শুধুমাত্র মজুদ করে রাখলেই তো আর হবে না এগুলো তো বিক্রি করতে হবে আপনার কাছে যে এগুলো আছে সেটা যদি মানুষের না জানে তাহলে আপনার কাছ থেকে কিভাবে নেবে, তাই অবশ্যই আপনাকে মানুষের সঙ্গে পরিচিত হতে হবে,এবং তাদেরকে আপনার পণ্য সম্পর্কে জানাতে হবে।
৮/
সরিষা স্টক করতে পারেন
সরিষার তেলের চাহিদা আমাদের বাংলাদেশ সহ ভারতে বেশ ভালো পরিমাণে রয়েছে।তেলের চাহিদা ও দামের উঠা নামার ওপর ভিত্তি করে সরিষার দাম ও ওঠানামা করতে থাকে। আমাদের দেশে শীতকালে শেষের দিকে শুরু হয় এবং গরমকালে সরিষার চাষ করা হয়। এই সময় সরিষার দাম অনেক কম থাকে। যদি আপনি উপযুক্ত পরিবেশ বেশি সরিষা মজুদ করতে পারেন তাহলে এখান থেকে বেশ ভালো পরিবারে লাভ করতে পারবেন সারা বছর জুড়েই।
আমাদের শেষ কথা
তাহলে আপনারা আজকের আর্টিকেল থেকে স্টক ব্যবসার আইডিয়া সম্পর্কে জানতে পারলেন।আর এরকম বিভিন্ন ব্যবসার আইডিয়া রিলেটেড তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সাথেই থাকবেন।
