জিমেইল আইডি ডিলিট করার নিয়ম (How to delete gmail account)

জিমেইল একাউন্ট ডিলিট করার জন্য সবার প্রথমে আপনাকে জিমেইল একাউন্টের মধ্যে লগইন করে নিতে হবে 

How to delete gmail account
How to delete gmail account

জিমেইল একাউন্টের মধ্যে লগইন করার পরে আপনারা বাম পাশ থেকে আপনাদের জিমেইল একাউন্টের লোগো দেখতে পারবেন অর্থাৎ আপনারা আপনাদের জিমেইল একাউন্টের যে প্রোফাইল পিকচারটি দিয়েছিলেন সেটি দেখতে পারবেন সেটির মধ্যে আপনারা ক্লিক করবেন


Read more -  How to create a gmail account


আর তাহলে আপনি আপনার গুগল একাউন্ট এর মধ্যে চলে যাবেন এবং সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন সেখান থেকে আপনি একটু নিচে গেলে দেখতে পাবেন যে লেখা রয়েছে ডাটা এবং গোপনীয়তা আপনাকে মূলত সেখানে ক্লিক করতে হবে 

 

ডাটা এবং গোপনীয়তা অপশনটির ওপরে ক্লিক করার পরে আপনারা আরো কয়েকটি অপশন দেখতে পাবেন সেখান থেকে আপনাদেরকে সবার নিচে চলে যেতে হবে এবং আপনাকে দেখতে হবে কোন জায়গায় লেখা রয়েছে আপনার গুগল একাউন্ট মুছুন,এই অপশনটি দেখতে পাওয়ার পরে আপনাকে এই লেখাটির উপরে ক্লিক করতে হবে

 

এখানে ক্লিক করার পরে আপনি আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ডটি টাইপ করে বসিয়ে দিবেনপাসওয়ার্ডটি সঠিকভাবে টাইপ করে বসিয়ে দেওয়ার পরে আপনি নতুন একটি হোমপেজে চলে যাবেন এবং সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন সেখান থেকে আপনাকে মূলত কিছুই করা লাগবে না আপনাকে সবার নিচে চলে যেতে হবে এবং সেখানে দুটি অপশন দেখতে পারবেন টিক মার্ক দেওয়ার জন্য সেখান থেকে আপনি দুটি অপশন টিক মার্ক দিয়ে দেবেন

 

অপশন দুটি টিক মার্ক করা হয়ে গেলে আপনি নিজে দেখতে পাবেন একাউন্ট মুছে ফেলুন নামে একটি লেখা রয়েছে আপনাকে সেখানে ক্লিক করতে হবে আর তাহলেই কিছুক্ষণের মধ্যেই আপনার একাউন্টটি ডিলিট হয়ে যাবে

 

আপনার একাউন্ট এইভাবে ডিলিট করার পরে যদি আপনি কয়েকদিনের মধ্যে আর আপনার জিমেইল একাউন্টের মধ্যে লগইন না করেন তাহলে পার্মানেন্ট ভাবে আপনার জিমেইল অ্যাকাউন্টটি গুগল থেকে ডিলিট হয়ে যাবে এবং আপনি শতবার চেষ্টা করলেও আর এই জিমেইল একাউন্টের এক্সেস নিতে পারবেন না তাই ডিলিট করার আগে আপনি সকল কিছু ভালোভাবে চেক করে তারপরে ডিলিট করবেন অর্থাৎ আপনার যদি ডিলিট করার দরকার না হয় তাহলে  ডিলিট করার দরকার নেই

 

আর আপনার যদি ডিলিট করা অনেক দরকার হয়ে থাকে আর অবশ্যই আপনার জিমেইল অ্যাকাউন্টটি এই পদ্ধতিতে ডিলিট করে দিবেন, তাহলে আপনার একাউন্টটি সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন